ভারতের দিল্লিতে নিষিদ্ধ হলো আর্ন্তজাতিক ট্যাক্সি বুকিং সার্ভিস উবের। সম্প্রতি প্রতিষ্ঠানটির ট্যাক্সি ক্যাবের চালক দক্ষিণ দিল্লিতে এক নারী যাত্রীকে ধর্ষণ করলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এরইমধ্যে, ভোক্তাদের বিপথে নেয়ার অভিযোগে ট্যাক্সি বুকিং সার্ভিস উবেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যদি প্রমাণিত হয় উবের তার চালকদের পেছনের ইতিহাস পর্যালোচনা না করে তাহলে অপরাধকে মদদ দেয়ার দায়ে অভিযুক্ত হবে।
এদিকে, ওই নারী যাত্রীকে ধর্ষণের দায়ে গত রোববার সন্ধ্যায় ক্যাব চালক শিব কুমার যাদবকে উত্তর প্রদেশে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ বছর আগেও দিল্লিতে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয় শিব কুমার। পরে সে খালাস পায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: