ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। আর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিকী জয় পেয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি এবং অরাষ্ট্র পর্যবেক্ষকের তালিকায় নাম লেখালো।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এক উন্মুক্ত বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
এছাড়া এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দেয়ার বিষয়টিও বিবেচনায় নিচ্ছে আইসিসি। পাশাপাশি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছে দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে যুদ্ধাপরাধ হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা এখন থেকে সম্ভব হবে। এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরায়েল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: