৯/১১ হামলার পর আল কায়েদা নির্মূল অভিযানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ'র বিতর্কিত পদ্ধতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে আজ। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও ভবনগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ধারনা করা হচ্ছে, প্রতিবেদনটিতে টুইন টাওয়ারে হামলা পরবর্তী সন্দেহভাজন আল কায়েদা সদস্য ও জঙ্গিদের কাছ থেকে তথ্য আদায় করতে সিআইয়ের জিজ্ঞাসাবাদের কঠোর পদ্ধতি ও নির্যাতন সংক্রান্ত তথ্য থাকবে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটি প্রণীত মোট ৬ হাজার পৃষ্ঠার প্রতিবেদন সংবিক্ষাপ্তাকারে ৪৮০ পৃষ্ঠায় প্রকাশিত হচ্ছে মঙ্গলবার। প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেদের রক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দূতাবাস-কনুস্যুলেটনসহ মার্কিন কার্যালয়গুলো।