আন্তর্জাতিক

ব্রিটিশ রাজ দম্পতি নিউইয়র্কে

ব্রিটিশ রাজ দম্পতি নিউইয়র্কে
ব্রিটিশ রাজ দম্পতি নিউইয়র্কে

ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও তার সন্তান সম্ভাবা স্ত্রী কেট নিউইয়র্ক এসেছেন। তারা তিন দিনের সফরে রোববার নিউইয়র্ক আসেন।

স্থানীয় সময় সন্ধে পৌনে ছয়টায় নিউইয়র্কের পূর্বাঞ্চলের কার্লাইল হোটেলের বাইরে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের মোটরগাড়ি এসে থামে। এ সময়ে উৎফুল্ল জনতা তাদের দেখতে সেখানে ভিড় করে। দর্শনার্থীদের উদ্দেশে হাসি উপহার দিয়ে উভয়ে হোটেলে ঢুকে পড়েন।

নিউইয়র্কে ব্রিটিশ কনস্যুলেট এক টুইট বার্তায় বলেছে, ডিউক ও ডাচেস অব কেমব্রিজ নিউইয়র্ক পৌঁছেছেন।

কেট এপ্রিলে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার পরনে ছিল বেগুনি রঙের মেটার্নিটি কোর্ট। তবে প্রথম সন্তান জজর্কে এ সফরে আনা হয়নি।

বিয়ের পর ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসের এক সংক্ষিপ্ত সফরের পর এটি তাদের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাইরে এটি তাদের দ্বিতীয় সফর।

উইলিয়াম সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন। এ সময়ে তিনি বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা নিয়ে কথা বলবেন যা তার আবেগ একটি বিষয়।

ওবামার সাথে বৈঠকের পর উইলিয়াম বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংকেও ভাষণ দেবেন।

পিতা প্রিন্স চার্লস-এর পর সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম বর্তমানে ব্রিটিশ রাজত্বের জন্যে অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া রাণী দ্বিতীয় এলিজাবেথও নব্বইয়ের কোঠায় পড়ায় উইলিয়ামকে দাদীর হয়ে অনেক দায়িত্ব নিতে হচ্ছে।

‘দ্য নিউ রয়্যাল ফ্যামিলি’র লেখক রবার্ট জনসন বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সফর। তিনি একে উইলিয়ামকে আবারো কূটনৈতিক ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় প্রতিষ্ঠার উদ্যোগ বলে বর্ণনা করেন। সূত্র: বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ