আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সন্ত্রাসি হামলা

সন্দেহভাজন অভিযুক্তরা সিআইএ’র নির্মম নির্যাতনের শিকার

সন্ত্রাসি হামলা
সন্ত্রাসি হামলা

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসি হামলার সন্দেহভাজন অভিযুক্তদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ। মার্কিন সিনেটের প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য বেরিয়ে এসেছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় সন্ত্রাসি সংগঠন আল-কায়েদা। ওই হামলার পর থেকে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নির্মম নির্যাতন চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ। অবিরাম পানিতে ডুবানো, পায়ুপথে পানি ঢুকিয়ে, তীব্র ঠাণ্ডার মধ্যে ফেলে রেখে, এমনকি দিনের পর দিন না ঘুমাতে দিয়ে বন্দিদের ওপর নির্যাতন করা হয়।

সিনেট গোয়েন্দা কমিটি মঙ্গলবার এক প্রতিবেদনে এসব নির্যাতনের তথ্য প্রকাশ করেছে। মোট ৬ হাজার পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হলেও সংক্ষিপ্ত আকারে ৪৮০ পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির কোনো কোনো অংশ প্রকাশ করা হবে তা নিয়ে মতভেদ তৈরি হওয়ায় এটি প্রকাশ করতে বিলম্ব হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ মিথ্যা তথ্য দিয়ে মার্কিন নাগরিকদের বিভ্রান্ত করে গেছে। এ নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করেও হুমকি মোকাবিলা করার মতো কার্যকর কোনো তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থাটি।

এ বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যে প্রক্রিয়ায় বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা মার্কিন মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এক বিবৃতিতে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের এ পদ্ধতিগুলো যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এতে মিত্র ও বন্ধু দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাধার মুখে পড়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ