আন্তর্জাতিক

ইসরায়েলি সেনার হাতে ফিলিস্তিনি মন্ত্রী নিহত

জিয়াদ আবু আইন
জিয়াদ আবু আইন

পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের দপ্তরবিহীন মন্ত্রী জিয়াদ আবু আইন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

বিবিসি সূত্র মতে, বুধবার স্বাধীনতাকামী অঞ্চলটির প্রশাসনিক রাজধানী রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের তারমুসাইয়া এলাকায় বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনারা হামলা চালালে ওই মন্ত্রী নিহত হন। বিক্ষোভে মধ্যস্থতা করার সময় সেনারা তার বুকে ও পেটে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তবে ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন, টিয়ারগ্যাসের কারণে শ্বাস কষ্ট হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, বর্বর এ হত্যাকাণ্ড সহ্য করা হবে না।

হত্যাকাণ্ডের তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ