আন্তর্জাতিক

আদালতের নির্দেশে আন্দোলনের সমাপ্তি হলো হংকংয়ে

আন্দোলনের সমাপ্তি  হংকংয়ে
আন্দোলনের সমাপ্তি হংকংয়ে

আদালতের নির্দেশে আন্দোলনের সমাপ্তি টানতে হলো হংকংয়ের গণতন্ত্রপন্থীদের। এরইমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শহরের কেন্দ্রস্থলে আন্দোলনকারীদের ব্যারিকেড সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব বিক্ষোভ স্থলের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, কনাট রোড ও কসওয়ে বে এলাকা। সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা যেসব ব্যারিকেড দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। সেখানে এখন ২০ জনের মতো বিক্ষোভকারী অবস্থান করছেন বলে জানান তারা।

এদিকে, এ অভিযানকে সামনে রেখে আন্দোলনকারীদের বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই প্রশাসনিক ভবনের সামনে সরে যাবে না বলে সাফ জানিয়েছেন নেতারা।

গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দু'মাসের বেশি সময় ধরে চলে এ আন্দোলন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ