যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার পর আটকদের জিজ্ঞাসাবাদে বর্বর নির্যাতনের অভিযোগে আত্মপক্ষ সমর্থন করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ।
আটকদের জিজ্ঞাসবাদে কিছু পদ্ধতি কঠোর ও জঘন্য ছিল স্বীকার করে বৃহস্পতিবার ভার্জিনিয়ায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জন ব্রেনান বলেন, কিছু কর্মকর্তা তাদের সীমা অতিক্রম করেছে। তবে তা থেকে মূল্যবান তথ্য সংগ্রহের মাধ্যমে ১১ সেপ্টেম্বরের হামলার মতো আক্রমণ প্রতিহত করে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসি হামলার পরবর্তী সময়ে আটক সন্দেহভাজনদের সিআইএ'র জেরা পদ্ধতি নিয়ে গত মঙ্গলবার সিনেট গোয়েন্দা কমিটি একটি প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে।
জিজ্ঞাসাবাদে ওয়াটারবোর্ডিং'সহ বিভিন্ন ধরনের ভয়াবহ নির্যাতন পদ্ধতি ব্যবহারের তথ্য ওই প্রতিবেদনে উঠে আসে।