সদ্য গঠিত আল-কায়েদার ভারতীয় শাখার ৫ সদস্যকে আটক করেছে পাকিস্তানের পুলিশ।
আটককৃতরা চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানের নেভি ডকইয়ার্ডে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা বৃহস্পতিবার করাচিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকসহ দুটি রাইফেল, ৩টি পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়।
সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ক্কারি শহীদ উসমান নামে আল কায়েদা ইন্ডিয়ার প্রধানও রয়েছেন।
গোয়েন্দাদের দাবি, সন্দেহভাজনরা ডকইয়ার্ডে হামলার জন্য তহবিল সংগ্রহের কাজ করতো। একই স্থানে আবারো হামলার পরিকল্পনা ছিল তাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: