অবশেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সমঝোতায় পৌঁছেছেন জাতিসংঘ নেতারা।
বিবিসি সূত্র মতে, পেরুর রাজধানী লিমায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে দীর্ঘ ১২ দিনের আলোচনার পর এ মতৈক্যে পৌঁছান বিশ্ব নেতারা। ১৯৪টি দেশের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় অঙ্গীকারের জন্য একটি কাঠামো প্রণয়ন করেছেন, যা আগামী বছর প্যারিস সম্মেলনে উপস্থাপন করা হবে।
কার্বন নিঃসরণ কমানো নিয়ে ধনী ও গরীব দেশগুলোর বিভাজন থাকার কারণে এ সমঝোতায় পৌঁছানো কষ্টসাধ্য হয়েছে।
এদিকে, এ চুক্তিকে নিস্ফল সমালোচনা করে পরিবেশবাদীরা বলেন, এটি আন্তর্জাতিক জলবায়ু নীতিমালাকে দুর্বল করে দেবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: