আন্তর্জাতিক

সিডনির ক্যাফেতে বন্দুকধারীদের অস্ত্রের মুখে জিম্মি কয়েকজন

ক্যাফে
ক্যাফে

অস্ট্রেলিয়ার সিডনির মার্টিন প্লেস বাণিজ্যিক এলাকায় অবস্থিত লিন্ডট ক্যাফেতে অস্ত্রের মুখে বেশ কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। ক্যাফেতে এ মুহূর্তে ৩০ জন ক্রেতা ও প্রায় ১০ কর্মী অবস্থান করছেন বলে জানা গেছে।

এরইমধ্যে সিডনি শহরের ব্যস্ত ওই এলাকা ঘিরে ফেলেছে কয়েকশ পুলিশ। যেকোনো পরিস্থিতি এড়াতে বাণিজ্যিক এলাকার কার্যক্রম বন্ধ করে সাধারণ নাগরিকদের সরিয়ে দেয়া হয়েছে।

তবে এখনো বন্দুকধারীর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করতে পারে নি অস্ট্রেলিয়ার পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লিন্ডট ক্যাফের ভেতরে জানালার সামনে সাদা হরফে আরবি লেখা একটি কালো পতাকা নিয়ে হাত তুলে দাঁড়িয়েছে আছেন কমপক্ষে ৩ জন। পতাকাটি আইএস জঙ্গিদের বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি কারণে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায় নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ