আন্তর্জাতিক

সারদা কেলেঙ্কারি: উঠে আসল তৃণমূল কংগ্রেসের অনেক রাঘববোয়ালের নাম

সিবিআই
সিবিআই

সিবিআইয়ের ম্যারাথন জেরায় তৃণমূল কংগ্রেসের অনেক রাঘববোয়ালের নাম বলে দিয়েছেন সারদা কেলেঙ্কারিতে আটক তৃণমূল মন্ত্রী মদন মিত্র। সুদীপ্ত সেনের কাছ থেকে কে কে কত টাকা নিয়েছিলেন সবই জানিয়ে দিয়েছেন গোয়েন্দাদের।

তাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই দাবি করেছে, প্রথমদিকে মদন মিত্র সহযোগিতা করতে রাজি ছিলেন না। সিবিআইয়ের জেরায় অনেক রাঘববোয়ালের নাম বলেছেন তিনি।

কিন্তু যখন দেখেন যে, তার বাঁচার আর উপায় নেই, তখন ভেঙে পড়েন। বিভিন্ন তথ্যপ্রমাণ তার সামনে হাজির করা হলে তিনি অবাক হয়ে যান। আর তার পরই দলের অনেকের নাম বলে দেন। এদের কেউ খুবই পরিচিত মুখ, কেউ দাপুটে মন্ত্রীও।

ৱএর আগে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কিংবা সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে, তার সঙ্গে মদনের দেওয়া তথ্যের মিল আছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তার বিরুদ্ধে যে ৪২টি অভিযোগ রয়েছে, তা ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমসের।

এদিকে পরিবহনমন্ত্রী মদন মিত্র গ্রেপ্তারের পর তৃণমূল-বিজেপির বিরোধিতা ঘনীভূত হচ্ছে।

সোমবার সংসদের বাইরে কালো শালে নিজেদের মুড়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকার সারদাকাণ্ডে সিবিআইর তদন্ত প্রভাবিত করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ