পেশোয়ারে তালেবানের হত্যাযজ্ঞের পর পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫৭ জঙ্গি নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছে, খাইবার অঞ্চলের তালেবান অধ্যুষিত তিরাহ উপত্যকায় কমপক্ষে ২০ দফা বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। অভিযান এখনও অব্যাহত রয়েছে। সেনাপ্রধান রাহিল শরীফ, তালেবান অধ্যুষিত অঞ্চলে সেনা অভিযান পর্যবেক্ষণ করছেন।
এদিকে, তালেবান হামলায় শিশুসহ ১৪১ জন নিহত হওয়ার ঘটনায় আজ দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করছে গোটা পাকিস্তান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: