ভারতের উত্তরখণ্ডে প্রচণ্ড শীত ও তুষারপাতে গত দুইদিনে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের বিপর্যয় প্রশমন ও ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
উত্তরখণ্ডের হলদওয়ানিতে তুষারপাত ও ঠাণ্ডাজনিত কারণে প্রাণহানি হয়েছে ২ জনের।
নৈনিতালে তিনজন, ভীমতালে ৬ জন, ৬ জন বাগেশ্বরে, ও কুমায়ুন অঞ্চলে মারা গেছেন আরো ১৩ জন। দেশটির হিমাচল প্রদেশেও রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে।
পাহাড়ি এ প্রদেশটি থেকে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে উত্তরখণ্ডের বাসিন্দারা। সেখানকার তাপমাত্রা কমে এসেছে।
আলমোড়া, পুথোরাগড় ও কুমায়ুনের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা এক ডিগ্রি থেকে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। লখনৌতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: