আন্তর্জাতিক

পেশমার্গা বাহিনীর দখলে ইরাকের সিনজার পর্বত

পেশমার্গা বাহিনী
পেশমার্গা বাহিনী

ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের হটিয়ে ইরাকের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সিনজার পর্বত দখলে নিয়েছে দেশটির কুর্দি পেশমার্গা বাহিনী। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এটি তাদের ‘বড় বিজয়’ হিসেবে দাবি করছে তারা।

কুর্দিস্তানের প্রাদেশিক নিরাপত্তা পরিষদের প্রধান মাশরুর বারজানি জানিয়েছেন, গত অক্টোবরে জুমার অঞ্চল পুনর্দখলের মধ্য দিয়ে অভিযান শুরু করে কুর্দি বাহিনী। এরপর আইএস জঙ্গিদের হটিয়ে সিনজার পর্বতে আটকে থাকা ইয়াজিদি সম্প্রদায়ের মানুষদের উদ্ধার করে তারা। বড় এই অভিযানটি সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে বলে জানান তিনি।

কুর্দি কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক আইএস যোদ্ধা সিরিয়ার পশ্চিমাঞ্চল ও মসুলের পূর্বাঞ্চল ছেড়ে পালিয়েছে। গত জুন মাস থেকে এই দুটি অঞ্চল তাদের দখলে ছিল।

এদিকে, পেন্টাগণের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইরাকে বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতা নিহত হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ