আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮৪

নিরাপত্তা বাহিনী
নিরাপত্তা বাহিনী

পেশোয়ারে স্কুলে তালেবানের হত্যাযজ্ঞের পর পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুইদিনে ৮৪ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় উজবেকিস্তানের জঙ্গি কমান্ডার ইসলামুদ দিনসহ ১৭ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া পেশোয়ার থেকে ১২৫ কিলোমিটর উত্তরপশ্চিমে বাজাউরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরো ১০ জন।

এর আগে বুধবার রাতে খাইবারের তিরাহ উপত্যকায় সেনাবাহিনীর ২০ দফা বিমান হামলায় ৫৭ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

এদিকে, তালেবান হামলায় শিশুসহ ১৪১ জন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার তৃতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করছে গোটা পাকিস্তান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ