আন্তর্জাতিক

পাকিস্তানে সন্দেহভাজন ৩২ জঙ্গি নিহত

পাকিস্তানে জঙ্গি হত্যা
পাকিস্তানে জঙ্গি হত্যা

পাকিস্তানে আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকা খাইবারের তিরাহায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শুক্রবারও কমপক্ষে মারা গেছেন ৩২ সন্দেহভাজন জঙ্গি। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর তিন সদস্য।

এদিকে, তালেবান বিরোধী অভিযানকে অনৈসলামিক বলে আখ্যায়িত করেছেন ইসলামাবাদের বহুল আলোচিত লাল মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

জানা গেছে, শুক্রবার জঙ্গিরা তিরাহ থেকে পাকিস্তান-আফগান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে-এমন খবর পেয়ে উরমাগাই ও স্পূতোর্ক এলাকায় তাদের ওপর হামলা চালায় সেনাবাহিনী।

মূলত পেশোয়ারে স্কুলে তালেবানের হত্যাযজ্ঞের পর নিরাপত্তা বাহিনীর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

জঙ্গি হামলার আশংকায় আগামী ৩ জানুয়ারি পর্যন্ত দেশটির স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে দুই জঙ্গির ফাঁসি কার্যকর হয়েছে।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ফাঁসির ওপর স্থাগিতাদেশ তুলে নেয়ার পর এই দুই জঙ্গির ফাঁসি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ