আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যাকারীর মা গ্রেপ্তার

হত্যাকারী মা গ্রেপ্তার
হত্যাকারী মা গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া আট শিশুর মধ্যে ৭ শিশুর মাকে শনিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি সূত্র মতে, ওই নারী মানসিকভাবে সুস্থ্য আছেন এবং তিনি তদন্তকরীদের সঙ্গে কথাবার্তা বলছেন। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ গঠন করা হয়নি।

কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো অসনিকার বলেছেন, নিহত শিশুদের বেশ কয়েকজনের ৩৭ বছর বয়সী মা এ ঘটনার সঙ্গে জড়িত, রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে কেয়ার্নস বেইস হাসপাতালে পুলিশি পাহারায় আছে।

তিনি আরো বলেন, এ পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না, এলাকার অন্যান্যরা নিরাপদ আছেন এতে আমরা নিশ্চিত বোধ করছি।নিহত শিশুদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহগুলোর পোস্টমর্টেম করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ বেশ কয়েকটি অস্ত্র পেয়েছে পুলিশ, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার নারীর ২০ বছর বয়সী ছেলে বাড়িতে উপস্থিত হলে মরদেহগুলো আবিষ্কৃত হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুদের জন্য মোমবাতির আলোয় শোক মিছিল ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডকে ‘বর্ণনার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্র্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

উল্লেখ্য, পুলিশি অভিযানে জিম্মিকারী ও দুই জন জিম্মি নিহত হওয়ার মধ্য দিয়ে সিডনির জিম্মি সঙ্কট অবসান হওয়ার কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ