আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্ক
নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই বন্দুকধারী নিজেও পরে আত্মহত্যা করে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ।

বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার বেডফোর্ড-স্টুয়িভিনসেন্ট সেকশনে নিজেদের গাড়িতে বসে থাকা আবস্থায় অতর্কিতে হামলার শিকার হন ওই দুই পুলিশ কর্মকর্তা।

নিউইয়র্কের পুলিশ প্রধান জানান, পুলিশের পোশাকে থাকার কারণেই ওই দু'জনকে হত্যা করা হয়। পরে ওই বন্দুকধারী পাশেই একটি সাবওয়ে স্টেশনে পালিয়ে যান। সেখানেই নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে হত্যাকারী ২৮ বছর বয়সী ইসমাইল ব্রিনসলে একজন কৃষ্ণাঙ্গ তরুন এবং ওই পুলিশ কর্মকর্তা দুইজন ছিলেন শেতাঙ্গ।

ওই দুই জনকে হত্যার আগে ইসমাইল তার সাবেক প্রেমিকাকে গুলি করে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ বিরোধী কথা পোস্ট করে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ