আন্তর্জাতিক

ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ সদস্য নিহত

ব্রুকলিনে হামলা
ব্রুকলিনে হামলা

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে শনিবার বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা নিউইয়র্ক পুলিশের পোশাক পরা ছিল। তাদের টহল গাড়িতে ঠাণ্ডা মাথায় এ হামলা চলানো হয়।

পুলিশের গুলিতে কয়েকজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গের হত্যার ঘটনায় কয়েক সপ্তাহের বিক্ষোভের পর নতুন করে এ হত্যাকাণ্ড ঘটলো।

বন্দুকধারী প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড চালায়। পুলিশ বহনকারী গাড়ির জানালা দিয়ে মাথায় গুলি করে তাদের হত্যা করা হয়। এদের একজন নববিবাহিত ছিল। বড়দিনের মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এ নগরীতে হত্যাকাণ্ডটি ঘটানো হলো।

পুলিশ জানায়, ঘাতকের নাম ইসমাইল ব্রিন্সলি। বয়স ২৮ বছর। সে শনিবার ভোরে বাল্টিমোরে তার সাবেক গার্লফ্রেন্ডকে গুলি করে মারত্বকভাবে আহত করার পর ব্রুকলিনে গিয়ে এ দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ