ভারতের জম্মু-কাশ্মীর ও ঝাড়খন্ডে রাজ্যবিধান সভা নির্বাচনে ভোট গণনা চলছে। মঙ্গলবার কড়া নিরাপত্তা মধ্য দিয়ে সকাল থেকে এ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে ঝাড়খন্ডে সরকার গঠন করতে অসুবিধা হবে না ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি'র।
গণনার প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, ৮১ আসনের মধ্যে ৪০টি এগিয়ে বিজেপি, অন্যদিকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এগিয়ে আছে ২০টি আসনে। তবে জম্মু-কাশ্মীরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও মুফতি মাহমুদের পিপলস ডেমোক্রেটিক পার্টির মধ্যে।
এখানে ৮৭টি আসনের মধ্যে ২৪টি এগিয়ে আছে এ দু'দল। আর ১৭ আসনে এগিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ন্যাশনাল কনফারেন্স। ভরাডুবির পথে রয়েছে ঐতিহাসিক দল কংগ্রেস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: