আন্তর্জাতিক

করাচিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ জঙ্গি নিহত

পুলিশ
পুলিশ

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ জঙ্গি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা তেহরিক-ই-তালেবান অথবা পাকিস্তানি তালেবান সদস্য।

মোহাম্মদ ইসমাইল নামে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গোপনে খবর পেয়ে জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে পুলিশ। এ সময় উভয়পক্ষের বন্দুকযুদ্ধে পুলিশের পোশাক পরা ১৩ জঙ্গি নিহত হন।

এদিকে, ঘটনাস্থল থেকে অস্ত্র, বিস্ফোরক এবং আত্মঘাতী জ্যাকেট উদ্ধার করা হয়। নিহতরা খাইবারভিত্তিক তেহরিক-ই-তালেবান জঙ্গিদের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।

পেশোয়ারে স্কুলে হামলার ঘটনার পর থেকে তালেবানের বিরুদ্ধে খাইবার এজেন্সি ও উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী।

গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনা পাবলিক স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিশুসহ ১৪১ জনকে হত্যা করে তালেবান জঙ্গিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ