আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা আরো বেড়ছে

টনি অ্যাবোট
টনি অ্যাবোট

সিডনির একটি ক্যাফেতে জিম্মি ঘটনার পর অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা আরো বেড়েছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। মঙ্গলবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করে তিনি এ কথা বলেন।

অ্যাবোট বলেন, অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি এবং যেকোনো সময় আক্রমণ হতে পারে।

এর আগে সিডনির একটি ক্যাফেতে জিম্মি ও হামলার ঘটনায় নিহত ২ জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে লিন্ডট চকোলেট নামে ওই কফিশপে হারুন-মনিস নামে এক ইরানি শরণার্থী ৫০/৬০ জনকে জিম্মি করে রাখেন।

পরে দেশটির নিরাপত্তা বাহিনী ও পুলিশ শসস্ত্র অভিযান চালিয়ে ১৬ ঘণ্টার ওই জিম্মি নাটকের অবসান ঘটায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ