যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নোডোর আঘাতে কমপক্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অর্ধশত। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার আঘাত হানে এ টর্নোডো। এতে বিধ্বস্ত হয়েছে মিসিসিপির জোনস ও মারিয়ন কাউন্টির বেশ কিছু ঘরবাড়ি। বিদ্যুতহীন অবস্থায় আছেন সেখানকার বাসিন্দারা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুই কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে মিসিসিপির গর্ভণর ফিল ব্রায়ান্ট। ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকাজ চালাতে স্থানীয় কর্মকর্তাদের সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: