যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে আবারো এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যা করলো শ্বেতাঙ্গ পুলিশ। ১৮ বছর বয়সী নিহত ওই কৃষ্ণাঙ্গের নাম এন্টনিও মার্টিন।
পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বার্কেলে এক পুলিশ কর্মকর্তা একটি গ্যাস স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় দুইজনকে দেখে এগিয়ে যান। তাদের মধ্যে একজন পুলিশকে লক্ষ্য করলে অস্ত্র তাক করলে ওই কর্মকর্তা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
এ সময় একজন নিহত হয় এবং অপরজন পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে শত শত বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। পুলিশ এলাকটি ঘিরে রেখেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: