সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান ভূপাতিত কারার দাবি করেছে আইএস জঙ্গিরা।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর) জানিয়েছে, রাক্কা অঞ্চলের কাছে ভূপাতিত যুদ্ধবিমানটি কোনো আরব রাষ্ট্রের হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে জিহাদি গ্রুপ।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বিমান পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত নয়। তবে ফেইসবুকে আইএসের প্রকাশিত ছবিতে দেখা যায়, জর্ডানের একজন বিমান সেনাকে ঘিরে রেখেছে জঙ্গিরা।
আইএস জঙ্গি দমনে সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে জর্ডানের বিমান বাহিনী, মধ্যপ্রাচ্য, সৌদি আরব এবং বাহরাইন গত তিন মাসে শত শত বিমান হামলা চালিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: