আন্তর্জাতিক

আসামে হামলার প্রতিবাদে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২

আসাম হামলা
আসাম হামলা

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে সশস্ত্র জঙ্গিদের একের পর এক হামলার ঘটনায় বিক্ষোভ শুরু করেছে ওইখানকার আদিবাসীরা। বৃহস্পতিবার ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বোডো জঙ্গি গ্রুপ সোনিতপুর ও কোকরাজহারে আদিবাসীদের ওপর একের পর এক হামলা চালায় জঙ্গিরা। বুধবার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৌই বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দায়ীরা ছাড় পাবে না এ অঙ্গীকার করে তিনি আরো বলেন, এ হামলা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বর্বরোচিত হামলার অন্যতম। জঙ্গিরা শিশুদেরও রেহাই দেয়নি।

পুলিশ হামলার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোডোল্যান্ড (এনডিএফবি)কে দায়ী করেছে। যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ডের দাবিতে সন্ত্রাস চালিয়ে আসছে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস এন সিং বলেন, হামলায় ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮০ জন। এদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশংকাজনক।

তিনি জানান, জঙ্গলে কিবা বাড়িঘরে আরো মৃতদেহ রয়েছে কিনা তা দেখতে পুলিশ দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন পরিস্থিতি পর্যবক্ষেণে স্বরাষ্ট্র মন্ত্রী আসাম যাবেন।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বোডো গেরিলারা আদিবাসী ও মুসলিমদের ওপর ভয়াবহ ধরণের হামলা চালিয়ে আসছে। চলতি বছরের প্রথম দিকে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় ১০ হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রাণ হারিয়েছে ৪৫ জনেরও বেশি। এছাড়া আসামের একই এলাকায় ২০১২ সালের জাতিগত দাঙ্গায় প্রায় একশ লোকের প্রাণহানি এবং চার লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ