বড় দিন উপলক্ষে যিশুখ্রীস্টের জন্মস্থান জেরুসালেমের বেথলেহেমে সমবেত হয়েছেন শত শত মানুষ। ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে সমবেত হন হাজার হাজার খ্রিষ্ট ধর্মাবলম্বী।
রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড় দিনের প্রাক্কালে ভ্যাটিকানে এক প্রার্থনা সভায়, অন্ধকার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে জীবনে ঈশ্বরকে গ্রহণ করার জন্য বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিকের প্রতি আহ্বান জানিয়েছেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগে ইরাকের ইরবিলের কাছে আনকাওয়া শরণার্থী শিবিরে টেলিফোন করে শরণার্থীদের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস। তিনি তাদের বাড়িঘর থেকে আইএস জঙ্গিদের বিতাড়ন করার আহ্বান জানান।
শরণার্থীদের উদ্দেশে পোপ বলেন, তারা প্রভু যিশুর মতোই। কারণ তারাও অত্যাচারের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এ সময় তাদেরকে বড় দিনের শুভেচ্ছাও জানান পোপ।