দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে কমপক্ষে ১ লাখ ৮০ হাজার মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।
গত তিন দশকের মধ্যে ভয়াবহ বন্যায় মালয়েশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা। ত্রাণ সরবরাহ করতে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
এদিকে, উদ্ধার ও ত্রাণ সরবরাহে বিলম্বের জন্য সরকারকে দায়ী করছে দুগর্ত মানুষেরা। বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৫ জনের প্র্রাণহানি হয়েছে। কেলান্তান, তেরেঙ্গানু এবং পাহাং রাজ্যে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে ১ লাখ ২০ হাজার মানুষ।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ৮ প্রদেশকে "দুর্যোগপূর্ণ এলাকা" ঘোষণা করেছে দেশটির সরকার। সেখানে গত কয়েকদিনে প্রাণহানি হয়েছে ১৩ জনের। আশ্রয় শিবিরে সরিয়ে নিতে হয়েছে কমপক্ষে ৮ হাজার মানুষকে।