পাকিস্তানে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকর না করতে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে না বলেও জানানো হয়েছে।
সরকারের এক মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানের শ্রদ্ধা রয়েছে। কিন্তু বর্তমানে দেশ এক বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাতে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়াও প্রয়োজন বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে ফোনালাপে ফাঁসির দণ্ডাদেশ বাতিল করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডাদেশ স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেছে, মৃত্যুদণ্ড সন্ত্রাস বিরোধী লড়াইয়ের একমাত্র হাতিয়ার হতে পারে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: