আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি শুরু

বিমান
বিমান

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে সোমবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। আকাশ ও নৌপথে শুরু হয়েছে এ অনুসন্ধান।

এয়ার এশিয়ার ওই উড়োজাহাজ গতকাল রোববার ১৬২ জন যাত্রী নিয়ে জাভা সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় হারিয়ে যায়। নিখোঁজ যাত্রীদের স্বজনেরা আপনজনদের খোঁজ পেতে ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। খবর: এএফপি।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির ডেপুটি অপারেশনস চিফ তাতাং জয়েনউদ্দিন বলেন, ‘এয়ার এশিয়ার ওই উড়োজাহাজের খোঁজে ভোর ৬টা (স্থানীয় সময়) থেকে তল্লাশি শুরু করেছি। আমরা পূর্ব বেলিতাং দ্বীপের দিকে যাচ্ছি।’

তিনি আরও বলেন, আশা করছি মালয়েশিয়া ও সিঙ্গাপুর জাহাজ এবং বিমান দিয়ে আমাদের তল্লাশি অভিযানে সহযোগিতা করবে। শিগগিরই ওই উড়োজাহাজের খোঁজ পাব বলে আশা করছি।

এয়ারবাস এ৩২০-২০০ উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ