আন্তর্জাতিক

গ্রিসে ৪৭৮ জন যাত্রী বহনকারী ফেরিতে আগুন

ফেরি দুর্ঘটনা
ফেরি দুর্ঘটনা

গ্রিসে ৪৭৮ জন যাত্রী বহনকারী ফেরিতে আগুন লাগার পর এখনো সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। আড়াইশোর বেশি যাত্রী এখনো উদ্ধারের অপেক্ষায় আছেন। ফেরিটি গ্রিস থেকে ইতালি যাচ্ছিল। রোববার এ দুর্ঘটনায় পড়ে ফেরিটি।

ইতালির নৌবাহিনী জানায় স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত দুইশো ২১জনকে তারা উদ্ধার করেছেন।

সাগরের উত্তাল ঢেউ আর প্রবল বাতাসের মধ্যেই এই উদ্ধার কার্যক্রম চলছে। আগুন লাগার পর সাগরে ঝাঁপ দেয়ায় একজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

নরম্যান আটলান্টিক নামের ইতালিয়ান ওই জাহাজটি রোববার গ্রিসের পাত্রাস থেকে ইতালির আনকোনা-তে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে ফেরিটির ডেক থেকে আগুন ছড়িয়েছে তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ