আন্তর্জাতিক

এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ সনাক্ত

বিমানের ধ্বাংসাবশেষ
বিমানের ধ্বাংসাবশেষ

এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ সাগরে সনাক্ত করতে পারার দাবি করেছেন ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারীরা।

অনুসন্ধানকারীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে ইন্দোনেশিয়া অংশের বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে বিমানটির কিছু অংশ ভাসতে দেখা গেছে।

দেশটির অনুসন্ধান দলের মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, পানিতে ভাসতে থাকা ওই অংশ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। তবে অনুসন্ধান কার্যক্রম একবারে শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়েই নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।

ইন্দোনেশিয়ার নেতৃত্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

সোমবার সকাল থেকে চলা এ উদ্ধার কাজে অংশ নিচ্ছে ৩০টি জাহাজ, ১৫টি বিমান এবং ৭টি হেলিকপ্টার।

১৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে গত রোববার বিমানটি নিখোঁজ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ