আন্তর্জাতিক

জর্দানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ফিলিস্তিনে আগামী ৩ বছরের মধ্যে ইসরায়েলের দখলদারিত্বের অবসান চেয়ে জর্দানের করা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফিলিস্তিনসহ আরবের আরো ২২টি রাষ্ট্রের সমর্থনের পর এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হয়।

প্রস্তাবটি পাশ হতে কমপক্ষে ৯টি ভোটের প্রয়োজন ছিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশগুলোর মধ্যে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় রাশিয়া, চীন, ফ্রান্সসহ মোট ৮টি দেশ। এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যসহ ৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।

খসড়া এই প্রস্তাবে রয়েছে - ২০১৭ সালের শেষ নাগাদ দখল করা ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারসহ এক বছরের মধ্যে একটি গঠনমূলক শান্তি চুক্তি করা এবং ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা ইসরায়েল দখলের আগে যে আঞ্চলিক সীমারেখা ছিল তার ওপরই এই নতুন আলোচনা শুরু হবে।

এদিকে, এই প্রস্তাবের সমালোচনা করেছে তেলআবিব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ