বাংলাদেশের মতোই বিশ্ববাসী নানা আয়োজনে বরণ করছে নতুন বছরকে। ২০১৫ কে বরণে সবচেয়ে বড় আনন্দ আয়োজন ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।
অকল্যান্ডের স্কাই টাওয়ারের ঘড়িতে মধ্যরাতের অপেক্ষা। তারপরই আকাশ ছেয়ে যায় তশবাজির স্ফুলঙ্গিতে। সিডনি হারবারে ১৫ লাখ লোক সমাগম হয় নতুন বর্ষবরণের আতশবাজিতে অংশ নিতে।
ব্রাজিলে রিও ডি জেনরিওর কোপাকাবানা সমুদ্র সৈকতে ১০ লাখেরও বেশি মানুষ ভীড় করে। এদিকে, ২০১৫-কে স্বাগত জানানো হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও।
তবে বিমান দুর্ঘটনার কারণে বর্ষবরণ স্থগিত করেছে ইন্দোনেশিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: