আন্তর্জাতিক

বৈরি আবহাওয়ায় সন্ধান কাজে স্থিরতা

এশিয়ার বিমান কিউজেড
এশিয়ার বিমান কিউজেড

খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ১৬২ যাত্রীসহ বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমান কিউজেড-এইট ফাইভ জিরো ওয়ানের ধ্বংসাবশেষ খোঁজার কাজ।

ইন্দোনেশিয়া অংশের বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে বিধ্বস্ত হওয়া বিমানের খোঁজে ইন্দোনেশিয়ার পাশাপাশি অনুসন্ধানে নেমেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। জাহাজ, বিমান ও হেলিকপ্টারের সহযোগিতায় অনুসন্ধান তৎপরতা চলছে।

খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান কাজে বিঘ্ন ঘটায় এ পর্যন্ত মাত্র ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া উদ্ধারকাজের কিছুটা অনুকূলে থাকলে কয়েক ঘণ্টা পরই আবার তা খারাপ হয়ে যায়।

গত রোববার ১৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয় এয়ার এশিয়ার বিমানটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ