গেলো বছর ইরাকে সহিংস ঘটনায় ১৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য মারা গেছেন- এমনই তথ্য উঠে এসেছে ইরাকের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে।
এ বিষয়ে জাতিসংঘে ইরাকের প্রতিনিধি নিকোলে ম্লাদেনোভ বলেন, এখনো পর্যন্ত ইরাকের সাধারণ মানুষ সহিংসতা ও সন্ত্রাসবাদের শিকার হচ্ছেন।
২০০৭ সালের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গার পর ২০১৪ সালেই সহিংসতায় প্রানহানির হয়েছে এতে বেশি সংখ্যক মানুষের যা একটা রাষ্ট্রের জন্য খুবই বেদনার।
এর আগে ২০১৩ সালের সহিংসতায় প্রাণ হারায় প্রায় ৭ হাজার মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: