আন্তর্জাতিক

জাভায় বিমানের বড় দুটি অংশের সন্ধান

জাভায় বিমান বিধ্বস্ত
জাভায় বিমান বিধ্বস্ত

জাভা সাগরে ডুবে যাওয়া এয়ার এশিয়ার ৮৫০১ ফ্লাইটটির বড় দুটি অংশ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন উদ্ধার-কর্মীরা।

শনিবার ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দলের শীর্ষস্থানীয় কর্মকর্তা এ কথা জানান।

গত সপ্তাহে ১৬২ আরোহী নিয়ে বিমানটি জাভা সাগরে গিয়ে পড়ে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত বিমানের ৩০ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে বোর্নিও দ্বীপের কাছাকাছি জাভা সাগরে ব্যাপক তল্লাশি চালানোর সময় সাগরের তলদেশে বস্তুর সন্ধান মিলে। সেখানে বিমানের নিহত আরও যাত্রীর মরদেহ ও ব্ল্যাক বক্সের সন্ধান মিলতে পারে। ব্ল্যাক বক্স পাওয়া গেলে বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যাবে।

বিমান সন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান বামবাং সোয়েলিসতিও বলেন, ‘আমরা তেল ছিটানো এবং বিমানের বড় দুটি অংশের সন্ধান পেয়েছি। আমি নিশ্চিত করতে পারি, এটি বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের অংশ।’

তিনি জানান, যেখানে বিমানের অংশ পাওয়া গেছে, সেখানে লাশ উদ্ধারে ডুবুরি পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ