অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরে এ পর্যন্ত ৩০টি বাড়ি পুড়ে গেছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, অ্যাডেলাইডের আজকের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, আগামী দুই দিনে তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে। শুক্রবার থেকে এ দাবানল শুরু হয়, পরে তা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ১৯৮৩ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল। ৫শো'র বেশি অগ্নি-নির্বাপককর্মী আগুন নেভাতে কাজ করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: