সিরিয়ার শরণার্থীদের প্রবেশের ক্ষেত্রে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে প্রতিবেশি দেশ লেবানন। এর আগে, দুই দেশের নাগরিকরা অনেকটা
বাধাহীনভাবে একে অপরের দেশে প্রবেশ করতে পারলেও এখন লেবাননে থাকতে হলে প্রতিটি সিরিয় নাগরিকদের ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।
ঘোষিত এই নিয়ম অনুযায়ী, লেবাননে প্রবেশের সময় বর্ডার এন্ট্রি পোস্টগুলোতে বেশ কিছু নিয়ম পূরণ করতে হবে শরণার্থীদের। এগুলোর মধ্যে- প্রথমেই তাদের সফরের উদ্দেশ্য সুস্পষ্ট করতে হবে এবং যদি তা আনুমোদন পায় তাহলে নির্দিষ্ট সময়ের পর ভিসা দেয়া হবে তাদের।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই প্রতিবেশি দেশ লেবাননকে উদ্বাস্তু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে দেশটিতে তালিকাভুক্ত ১১ লাখ শরণার্থী অবস্থান করছেন। তবে তালিকার বাইরে আছেন ৫ লাখের বেশি শরণার্থী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: