আন্তর্জাতিক

বাংলাদেশে আসছেন মমতা

মমতা
মমতা

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন। দিবসটিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানিয়েছেন।

সোমবার শেখ হাসিনার আমন্ত্রণপত্র মমতার হাতে তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।

ঢাকায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ সন্ধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এবং ২১ তারিখ রাতেই দেশে ফিরবেন তিনি।

গত মাসে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত সফরে যান। এ সময় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে যোগ দিয়ে কথা হয় মমতার সঙ্গেও। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ