পাকিস্তানে সামরিক আদালতে সন্ত্রাসিদের বিচারের বিধান রেখে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
এতে সামরিক আদালত গঠনে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দেন পার্লামেন্টের ৩৪২ জনের মধ্যে ২৪৭ সংসদ সদস্য। আর ভোট দেয়া থেকে বিরত থাকেন জামাত-ই-ইসলামী এবং জামায়েত উলেমা-ই ইসলাম-এফ দলের সদস্যরা।
বুধবার বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে তোলা হবে এবং সেখানেও বিপুল ভোটে এটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে এটি আইনে রূপান্তরিত হবে।
গেলো বছরের ডিসেম্বরে পেশোওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানদের ভয়াবহ হামলায় দেড় শতাধিক নিহত হলে সন্ত্রাস বিরোধী অভিযানে আরো কঠোর হয় পাকিস্তান সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: