আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতায় ২ জঙ্গির ফাঁসি

পাকিস্তানে জঙ্গির ফাঁসি
পাকিস্তানে জঙ্গির ফাঁসি

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের মুলতানের কেন্দ্রীয় কারাগারে ২ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের ফাঁসি দেয়া হয়।

এদের একজন হলেন : আহমেদ আলী ও অন্যজন গুলাম শাব্বির।

এর আগে মঙ্গলবার পাকিস্তানে সামরিক আদালতে সন্ত্রাসিদের বিচারের বিধান রেখে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। আজ বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে তোলা হবে। সেখানেও বিপুল ভোটে এটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে আলী ৩ জনকে হত্যা করেন এবং ২০০০ সালে খানেওয়াল জেলায় পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট ও তার ড্রাইভারকে হত্যা করেন শাব্বির। এরা দই জনেই একটি নিষিদ্ধ সংস্থার হয়ে কাজ করতেন বলে জানা গেছে।

এ নিয়ে গত কয়েকদিনে দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ৯ জঙ্গির ফাঁসি দেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ