জাভা সাগরে পাওয়া গেছে এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানটির শেষাংশ-এমনই তথ্য দিয়েছেন ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের প্রধান বামবাং সোয়েলিসতয়।
বিমানের এ শেষাংশেই রয়েছে ব্ল্যাকবক্স। এটি পাওয়া গেলেই বিমানটির দুর্ঘটনার কারণ জানতে পারবেন অনুসন্ধানকারীরা। জাভা সাগরের বিধ্বস্ত বিমানটি থেকে এ পর্যন্ত ৪০টি মৃতদের উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীদের মৃতদেহ বিমানের মধ্য অংশে পাওয়া যাবে। আন্তর্জাতিক এ উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে ৩০টিরও বেশি জাহাজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: