আন্তর্জাতিক

প্যারিসে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত

বন্দুকধারীদের হামলা
বন্দুকধারীদের হামলা
ফরাসি ব্যাঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এতে আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো মুখোশ পরা দুই ব্যক্তি ভবনে প্রবেশ করার কয়েক মিনিট পরই ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় লোকজনকে ভবন থেকে পালিয়ে যেতে দেখা যায়। এক পুলিশ কর্মকর্তা ফরাসি এক টিভি চ্যানেলে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ব্যাঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো আইএস জঙ্গি গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদীর কার্টুন টুইট করে। এর আগে ২০১১ সালে মহানবী হযরত মোহাম্মদ (সা.) -কে নিয়ে ব্যাঙ্গ করায় এ সাময়িকীটির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল প্রতিবাদী জনতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ