আন্তর্জাতিক

তারেকের বিরুদ্ধে ব্রিটিশ হোম অফিসে অভিযোগ

ব্রিটিশ হোম অফিসে অভিযোগ
ব্রিটিশ হোম অফিসে অভিযোগ

লন্ডনে বাংলাদেশ কমিউনিটিতে সম্প্রীতি নষ্ট করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটিশ হোম সেক্রেটারির বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছে যুক্তরাজ্য শাখার আওয়ামী আইনজীবী পরিষদ।

বুধবার স্থানীয় সময় বেলা ১২টায় কেন্দ্রীয় লন্ডনের হোম অফিসে অভিযোগপত্রটি দাখিল করা হয়।

অভিযোগপত্র গ্রহণ করে হোম অফিস কর্মকর্তা জর্জ সি স্মিথ তা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণের আশ্বাস দিয়েছেন।

অভিযোগপত্রে, তারেককে বাংলাদেশের সহিংস রাজনীতির প্রতীক বলে মন্তব্য করা হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লন্ডনে বিভিন্ন সভা সমাবেশ আয়োজনের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিতে সংঘাত ও সহিংসতা উস্কে দিচ্ছেন তারেক।

আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের ওপর সহিংস আক্রমণে বিএনপি ও জামাত কর্মীদের উৎসাহিত করছেন, যা কমিউনিটিতে শান্তি বিনষ্ট করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ