প্যারিসে সাপ্তাহিক ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ৩ বন্দুকধারীকে সনাক্ত করা হয়েছে।
তাদের মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হামলার ঘটনায় জড়িত আরো ২ জনকে খুঁজছে পুলিশ। তারা ইসলামি চরমপন্থি বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি সূত্র মতে, বুধবার শার্লি এবদোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় পত্রিকাটির সম্পাদক, ৩ কার্টুনিস্ট ও ২ পুলিশসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। এ ঘটনাকে কেন্দ্র করে প্যারিসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলাঁদ বলেছেন, সন্ত্রাসীরা বর্বর এ হামলা চালিয়েছে এতে কোনো সন্দেহ নেই। শার্লি এবদো তাদের সর্বশেষ টুইটে আইএস জঙ্গি গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদীর কার্টুন প্রকাশ করে।
এর আগে ২০১১ সালে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করায় এ পত্রিকাটির কার্যালয়ে বোমা হামলা হয়েছিল।