আন্তর্জাতিক

ফ্রান্সে আবারো বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ কর্মকর্তা নিহত

ফ্রান্সে সহিংসতা
ফ্রান্সে সহিংসতা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনার পরের দিন বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন পুলিশের এক নারী কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরেকজন। এদিকে, রানী এলিজাবেথ শোক জানিয়েছেন।

প্যারিসের দক্ষিণে শহরতলি মঁরুজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বন্দুকধারী পালিয়ে গেছে। সূত্র বিবিসি।

এ হত্যাকাণ্ডের সঙ্গে গতকালের শার্লি হেবদো নামের সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা পরিষ্কার নয়। গতকালের ওই হামলায় অংশ নেয়া তিনজনের মধ্যে সন্দেহভাজন কনিষ্ঠ হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বাকি সন্দেহভাজন দুই ভাই সাঈদ কুয়াচি (৩৪) ও শরিফ কুয়াচিকে (৩২) খুঁজছে পুলিশ। তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। তাদের ধরতে গিয়ে এখন পর্যন্ত পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে।

শার্লি হেবদো পত্রিকার কার্যালয়ে গতকাল বুধবার কালাশনিকভ রাইফেল ও রকেট লাঞ্চার নিয়ে তিন ব্যক্তি হামলা চালান। এতে পত্রিকাটির প্রধান সম্পাদক, তিন ব্যঙ্গচিত্রশিল্পী ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় ফ্রান্সে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় বেলা ১১ টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) পুরো দেশে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ