ফ্রান্সে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো'র কার্যালয়ে সন্দেহভাজন হামলাকারীদের ধরতে একটি ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ।
বিবিসি সূত্র মতে, দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহরে ওই ভবনটিতে সন্দেহভাজন হামলাকারী দুই ভাই দুই জনকে জিম্মি করেছে। প্যারিস থেকে ৩৫ কিলোমিটার দূরে ওই এলাকায় একটু পর পরই গোলাগুলি হচ্ছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে বুধবার শার্লি এবদো'র কার্যালয়ে বন্দুকধারীরা হামলা চালায়। এতে পত্রিকাটির সম্পাদক ও পুলিশসহ ১২ জন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: