আন্তর্জাতিক

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৮

শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ
শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৮ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাওয়ালপিন্ডির ওই শিয়া মসজিদ লক্ষ্য করে হামলাটি হয়েছে। এ সময় সেখানে ঈদে মিলাদুন্নবীর ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছিল। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

তবে এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারনা করা হচ্ছে—সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন স্থানীয় আরেক পুলিশ কর্মকর্তা।

এদিকে, এ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এর আগে ইসলামী জঙ্গি সংশ্লিষ্ট তেহরিক-ই তালেবান পাকিস্তান এবং আল-কায়েদা দেশটির শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ